কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক
প্রতিযোগিতা-২০২৫ এ উচ্চ লাফে মেয়েদের
মধ্যে রাজশাহী
বিভাগে চ্যাম্পিয়ন
হয়েছে সুমাইয়া
খাতুন। সে
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের
পঞ্চম শ্রেণির
শিক্ষার্থী এবং পশ্চিম বেতগাড়ী গ্রামের
আব্দুল লতিফ
ও মনোয়ারা
খাতুন দম্পতির
সন্তান। আজ(২৮ এপ্রিল)
সোমবার দুপুরে
ওই বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
নিজ বিদ্যালয়ে
সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, গত রবিবার রাজশাহীর হেলেনাবাদ কলোনী মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উচ্চ লাফে অংশ নিয়ে সুমাইয়া খাতুন প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সুমাইয়ার জন্যে আমরা গর্বিত। আশা করি জাতীয় পর্যায়েও সে সফলতা বয়ে আনবে।
প্রকাশিত : সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ , দুপুর ১২:২০।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:০৭
রাজশাহী বিভাগে উচ্চ লাফে সেরা কাজিপুরের সুমাইয়া