স্পোর্টস ডেস্কবয়স চল্লিশ পেরোনোর পরও ফুটবল মাঠে দিব্যি দাপিয়ে বেড়ান তিনি। কদিন আগেই পর্তুগালের হয়ে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে নেমে রেকর্ডও গড়েছেন তিনি, হয়েছেন ইউরোতে খেলা সবথেকে বেশিয় বয়সী ফুটবলার। তবে দেশের হয়ে সবশেষ টুর্নামেন্ট শিরোপায় রাঙাতে পারেননি পেপে। ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ছিটকে যায় পর্তুগীজরা।ইউরোর ব্যর্থ মিশন শেষে এবার বুটজোড়া তোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন পেপে। ৪১ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি এই পর্তুগীজ ডিফেন্ডার। পর্তুগালের হয়ে ১৪১টি ম্যাচ খেলেছেন পেপে। তাঁর চেয়ে বেশি ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জোয়াও মুতিনহো।পর্তুগালের হয়ে ২০১৬ সালে ইউরো জিতেছিলেন পেপে। এছাড়া ক্লাব ফুটবলে তিনি সোনালী সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি তিনটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা এবং দুটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন।পেপের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় স্বদেশি ক্লাব পোর্তোর হয়ে। এরপর তিনি রিয়ালে যোগ দেন। রিয়ালে সফল ক্যারিয়ার শেষে তিনি বেসিকতাসে যোগ দেন। সেখান থেকে আবার পড়্রতোয় যোগ দেন তিনি। গত বছর চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর হয়ে গোল করে এ টুর্নামেন্টে সবথেকে বেশি বয়সী গোলস্কোরার হওয়ার রেকর্ড গড়েন তিনি।এদিকে দীর্ঘদিনের সতীর্থের অবসর নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন রোনালদো। তিনি ইন্সটাগ্রামে লিখেন, ‘মাঠের খেলায় আমরা সম্ভাব্য সবকিছুই জিতেছি, কিন্তু সবথেকে বড় অর্জনই হলো আমাদের বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। তুমি অনন্য আমার ভাই। অনেক অনেক ধন্যবাদ।’
প্রকাশিত : শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ , সকাল ০৯:৩৪।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:১৪
ফুটবলকে বিদায় জানালেন পর্তুগীজ কিংবদন্তি