প্রকাশিত : সোমবার , ১২ মে ২০২৫ , দুপুর ১২:৩৮।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:৪৩

সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি,নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম


সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোরশেদকে অপসারণ করে সহকারী অধ্যাপক (কৃষি) আনোয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে গর্ভনিং বডি (অ্যাডহক কমিটি) সিদ্ধান্ত মোতাবেক অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব আনোয়ারুল ইসলামকে প্রদান করা হয়।এব্যাপারে সারিয়াকান্দি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোরশেদের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান,বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রনুযায়ী আমি  ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করি। আমার অনুপস্থিতিতে নিয়ম বহির্ভূতভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।