স্টাফ রিপোর্টারঃ বগুড়ার
ধুনট উপজেলার সাহিত্য সংগঠন মনন এর ১০২ তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল
শুক্রবার বিকেলে উপজেলার আইডিয়াল মডেল মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতি করেন
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কবি এমআরটি আরজু। সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বগুড়া আযিযুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক
প্রফেসর খৈয়াম কাদের। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সভায় আগত কবিগণ। পরে
সমালোচনায় অংশ নেন বিশিষ্ট কবি জিয়া উদ্দিন লিটন।কবিতা পাঠে অংশ নেন কবি অনন্য
রাসেল, ইমরুল হাসান কাজল,আল মামুন, মোকছেদুল ফারুক, জুয়েল রানা, ইলিয়াস
রহমতুল্লাহ, এনামুল হক, ড্যারিন পারভেজ, ফরমান আলী বাবু, সাইফুল ইসলাম, আপেল
মাহমুদ, কেএম রবিউল আলম, আব্দুল হাদী, জাহেদুল ইসলাম, সরোয়ার হোসেন, হাফেজ আলী, নজরুল
ইসলাম, কারিমুল হাসান লিখন, গোলাম রব্বানী উজ্জ্বল, তপন কুমার দেব প্রমূখ। স্বাগত
বক্তব্য রাখেন মনন এর সাধারণ সম্পাদক কবি রাজিব জামান।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি
হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর সাহিত্য পরিষদের সম্পাদক, কবি ও সহকারি অধ্যাপক
আবদুল জলিল। বক্তাগণ সাহিত্য শিল্পের উপেক্ষিত উপকরণ হিসেবে আমাদের যাপিত জীবন
থেকে আধুনিকতার ছোঁয়ায় যেসব জিনিস ও শব্দভান্ডার হারিয়ে যাচ্ছে সেসব নিয়ে লেখার
উপরে গুরুত্বারোপ করেন। পরে ধুনট ডিগ্রি কলেজের নব
যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর একেএম সোলায়মান এর আমন্ত্রণে কলেজে ক্যাম্পাসেও চলে
কবিতা, আলোচনা, গান ও নানা আলোচনা। অধ্যক্ষ একেএম সোলায়মান বলেন, কবি সাহিত্যিকদের আড্ডায় খুলে যায় সমকালীন চিন্তার জগৎ। আজকের এই প্রাণবন্ত আলোচনা ছিলো সত্যিকারের মনের খোরাক। আর এজন্যেই মানুষ এখনো ফুল কিনে প্রিয়জনকে উপহার দেয় যদিও সে বোঝে ওটা খাওয়া যাবে না। এটাই মরালিটি।
প্রকাশিত : শনিবার , ৩ মে ২০২৫ , সকাল ০৬:৩১।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৬:০৪
ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১০২ তম পাক্ষিক অধিবেশন