প্রকাশিত : সোমবার , ২ জুন ২০২৫ , সকাল ১১:৪৩।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:২৬

কাজিপুরে দুস্থদের মাঝে ফুড বাস্কেট বিতরণ


স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে ১১ জন দুস্থ মানুষের মাঝে ফুড বাস্কেট বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহনাজ পারভীন এই খাবারগুলো বিতরণ করেন। খাবারের মধ্যে ছিলো চাল, সয়াবিন, লবন, গুড়,ডাল ও ফলমুূল। পুষ্টির ঘাটতি মেটাতে এই আয়োজন বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন স্যানিটারি  পরিদর্শক শহিদুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আবু সাইদ, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আবু তালেব প্রমূখ।