কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয়
পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান এবং কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। স্যানেটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) নূরে আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান শেষে কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশিত : মঙ্গলবার , ৩ জুন ২০২৫ , দুপুর ১২:৩৩।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , দুপুর ০২:১৯
কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপণী ও পুরস্কার বিতরণ