আন্তর্জাতিক ডেস্ক:ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা রায়ান ইভান্স। এ ঘটনায় আহত হয়েছেন রয়টার্সের আরও দুই সাংবাদিক। রয়টার্স এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।৩৮ বছর বয়সী রায়ান ইভান্স সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ছিলেন। ২০২২ সাল থেকে ইউক্রেনে কর্মরত ছিলেন তিনি।শনিবার (২৪ আগস্ট) পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরের হোটেল স্যাফায়ারে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এ সময় এই হোটেলেই অবস্থান করছিলেন রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা রায়ান ইভান্স ও রয়টার্সের আরও ছয় প্রতিনিধি। হাসপাতালে চিকিৎসাধীন দুই সাংবাদিকের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।রয়টার্স বলেছে, আমরা জরুরিভাবে ক্রামাতোরস্ক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করাসহ হামলার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। আমরা আমাদের সহকর্মী এবং তাদের পরিবারের পাশে আছি।এদিকে ইউক্রেনের স্থানীয় প্রশাসনের দাবি, সাংবাদিকদের আবাসিক হোটেল টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গণমাধ্যমকর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি বলেন, হোটেলটিতে রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যা ৫০০ কিলোমিটার বা ৩১০ মাইল দূরত্বে আঘাত হানতে সক্ষম।জেলেনস্কির এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া হোটেলটিতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি রাশিয়া ছুড়েছে কি না সে ব্যাপারেও রয়টার্স নিশ্চিত হতে পারেনি।
প্রকাশিত : সোমবার , ২৬ আগস্ট ২০২৪ , দুপুর ০১:২৩।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ১০:৫৭
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত