প্রকাশিত : রবিবার , ২৫ আগস্ট ২০২৪ , দুপুর ১২:২৪।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:১৫

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস


জ্যেষ্ঠ প্রতিবেদকআজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।রোববার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।প্রেস উইংয়ের বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।প্রসঙ্গত, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ৮ আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। এআর/এমজে