জ্যেষ্ঠ প্রতিবেদকবিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি তল্লাশির নামে ডাকাতি ও লুটপাট-ভাঙচুরের অভিযোগে সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদসহ ১৫ জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে বিএনপির নেতাকর্মীদের মামলা ও তথ্য সংগ্রহ কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান পল্টন থানায় মামলা করেন।মামলার বাকি আসামিরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। কেউ কেউ ইতোমধ্যে অন্যত্র বদলিও হয়ে গেছেন।২০২২ সালের ৭ ডিসেম্বর ও ২০২৪ সালের ১৬ জুলাই দুইবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি তল্লাশির নামে ডাকাতি, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে দুটি মামলা হয়েছে।
প্রকাশিত : বুধবার , ১৪ আগস্ট ২০২৪ , সকাল ০৭:১৭।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:২৩
সাবেক আইজিপি, হারুনসহ ডিএমপির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা