নিজস্ব প্রতিবেদককোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের গুলি করার বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামালকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখিয়ে পরিস্থিতির বর্ণনা দেওয়া ডিএমপির ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মাদ ইকবালকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।সোমবার সন্ধ্যায় নরসিংদীর নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি এখন ডিএমপিতে রয়েছেন। পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় মোহাম্মদ ইকবাল ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগে উপ-কমিশনার (ডিসি) ছিলেন। যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকা তার আওতাধীন ছিল। আন্দোলনের সময় এই দুটি জায়গাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। ঢাকায় সবচেয়ে বেশি পুলিশ ও ছাত্র-জনতা হতাহত হয়েছেন এই দুই এলাকায়।ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার দেশত্যাগের দুই দিন আগেই পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।ওই ভিডিওতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামানকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখিয়ে ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মাদ ইকবাল বলেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িলে পড়ার পর ভাইরাল হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান মোহাম্মদ ইকবাল। গতরাতে নরসিংদীর নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে নিজেদের হেফাজতে রাখে পুলিশ।
প্রকাশিত : মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ , সকাল ০৬:৪১।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ১০:৫৮
ডিএমপির সেই ডিসি পুলিশ হেফাজতে