তথ্যপ্রযুক্তি ডেস্ক:একটি কিংবা দুইটি নয় আকাশে জ্বলজ্বল করছে সাতটি সূর্য। মেঘের আড়ালে উুঁকি দেওয়া একসঙ্গে সাতটি সূর্যের ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। অদ্ভুত এই দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। ভাইরাল ওই ভিডিওয় সাত সাতটি সূর্য দেখা যাচ্ছে
আকাশে। তার মধ্যে সবচেয়ে জ্বলজ্বল করছে বাঁ দিক থেকে দ্বিতীয় সূর্য।
বাকিগুলোর ঔজ্জ্বল্য ম্লান হয়ে এসেছে।এই
দৃশ্য ধরা পড়ল এক চীনা তরুণীর ক্যামেরায়। আশ্চর্যজনক ওই ভিডিওটি
দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ানের চেংডু এলাকায় ক্যামেরাবন্দি করা হয়েছে।বিভিন্ন
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত আগস্ট চেংডুর একটি
হাসপাতালের ১১ তলা থেকে মিস ওয়াং নামে তরুণীর ক্যামেরায় ধরা পড়ে ওই
দৃশ্য। ভিডিওটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে। যদিও ভিডিয়োটির
সত্যতা যাচাই করার সম্ভব হয়নি। ভাইরাল
ওই ভিডিওতে সাত সাতটি সূর্য দেখা যাচ্ছে আকাশে। তার মধ্যে সব থেকে
জ্বলজ্বল করছে বাঁ দিক থেকে দ্বিতীয় সূর্য। বাকিগুলোর ঔজ্জ্বল্য ম্লান হয়ে
এসেছে। আর সেই দৃশ্য দেখেই সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল তৈরি
হয়েছে।ভিডিওটি দেখুন এই লিংকে-বাস্তবে
এক আকাশে সাতটি কেন, দুইটি সূর্য ওঠারও কথা নয়। বিভিন্ন সংবাদমাধ্যমের
প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, চীনের ওই দৃশ্য কোনও মহাজাগতিক ঘটনা নয়। এটি
আসলে দৃষ্টিভ্রম।হাসপাতালের
মোটা কাচের জানালায় প্রতিটি স্তরের মধ্য দিয়ে আলো প্রবেশ করায়
প্রতিসরণের কারণে ওই দৃষ্টিভ্রম তৈরি হয়েছে। যদিও সমাজমাধ্যমে ভিডিওটিকে
‘ভুয়া’ বলেও মন্তব্য করেছেন অনেকে। আবার
অনেকে ভিডিওটি নিয়ে মজার মন্তব্যও করেছেন। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘এই
ভিডিও বানানোর জন্য গ্রাফিক্স শিল্পীদের কত টাকা দিয়েছে চীন?’অন্য এক জন লিখেছেন, ‘হয়তো সূর্য চীনকে পোড়ানোর চেষ্টা করছে।’
প্রকাশিত : সোমবার , ২৬ আগস্ট ২০২৪ , দুপুর ০১:২৭।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:১৬
এক আকাশে সাত সূর্যের ভিডিও ভাইরাল