সিরাজগঞ্জ অফিস:“মা ইলিশ রক্ষা পেলে দেশে প্রচুর ইলিশ মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান (৩ অক্টোবর-থেকে ০৩ নভেম্বর) ২০২৪ পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা মৎসজীবী সংগঠন, নৌ পুলিশ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিদেরকে নিয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়। অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায় তিনি বলেন, সরকারের নানাবিধ উদ্যোগে ইলিশ উৎপাদন বৃদ্ধির কারণে গ্রামগঞ্জে এখন ইলিশ পাওয়া যাচ্ছে। রপ্তানিও করা হচ্ছে।ইলিশ রক্ষায়, ধ্বংসকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। দিনে অভিযানের পাশাপাশি রাতেও অভিযান জোরদার করা হবে। সংশ্লিষ্ট জেলা-উপজেলায় বরফ কল বন্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। গত বছরের ন্যায় এবারও অবৈধ জাল উৎপাদনস্থলে অভিযান পরিচালনা করা হবে।জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান তিনি বলেন, অবৈধ পথে ইলিশ পাচার রোধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। ইলিশ সম্পৃক্ত জেলা উপজেলায় নদীতে ড্রেজিং বন্ধে স্থানীয় প্রশাসন ও ব্যবস্থা নেবে। ইলিশের নিরাপদ প্রজননের মাধ্যমে ইলিশ সম্পদ উন্নয়নে যা যা করা দরকার তা করা হবে। এছাড়া মাছ ধরা বন্ধের সময় যাচাই-বাছাই করে নিবন্ধিত জেলেদের নানাভাবে সুযোগ-সুবিধা দেওয়া হয় থাকে। একই সঙ্গে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায়, সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোঃ শাহীনূর রহমান, এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক নোঃ আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা অফিসার মোঃ জেল হোসেন, নৌ থানা সিরাজগঞ্জের অফিসার এস, এম আব্দুস সোবহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ এনামুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক শরীফ আহমেদ ইন্না, চ্যানেল ২৪ সিনিয়র রিপোর্টার হীরুকগুণ, প্রমুখ। সভা শেষে নদীতে যে সকল জেলে মৃত্যু বরণ করেছেন তাদের কে বিগত বছরের ন্যায়ে এবার একটি পরিবারের মাঝে নগদ ৫০ হাজার টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
প্রকাশিত : বৃহঃস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ , সকাল ১০:৩১।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৫০
ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা