প্রকাশিত : বৃহঃস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ , সকাল ১০:৩৪।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৯

বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রংপুরে ৩য় দিন কর্মবিরতি পালন


জালাল উদ্দিন, রংপুর:রংপুরে (সমাপনী ৩য় দিন) ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়। সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের আয়োজনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়। ৩য় দিন বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০ টা হতে ১টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের আয়োজনে উক্ত অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়। এ সময় আন্দোলনকারীরা জানান, আমাদের দীর্ঘদিনের দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী সারাদেশে আজ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আমরা রংপুরেও অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত করছি। আশা করছি আমাদের মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করা হবে। আমাদের ন্যায় সংগত দাবি আদায় না হলে আগামী ৬ অক্টোবর হতে আমরা কঠোর কর্মসূচি পালন করবো। কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুরের বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের নেতা আকরাম হোসেন, শাহজালাল, আজাদুর রহমান, তাওকির আহমেদ, শামিম হায়দার, রেজাউল করীম, আব্দুল ওয়াদুদ, নাসরিন, সাবিনা, মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।