প্রকাশিত : বুধবার , ৯ অক্টোবর ২০২৪ , দুপুর ১২:৫০।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৯:০৫

বসতবাড়ী ভাঙ্গন বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন ইউএনও- রজত বিশ্বাস


আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি:মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে দফায় দফায় পানি বৃদ্ধিতে ভাঙ্গনের কবলে পরেছে বসত ঘরবাড়ি। এরফলে সংকটে পরছে খেটে-খাওয়া পরিবারের মানুষ গুলো।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভাঙ্গন কবলিত ভুক্তভোগীরা তাদের ভাঙ্গন থেকে রক্ষা করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার কে। এ সময় ভাঙ্গন কবলিত এলাকা বাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দৌলতপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম কুন্টু। এ সময় তিনি বলেন আমাদের এলাকায় মানুষগুলো হতদরিদ্র সরকারি ভাবে ভাঙ্গন কবলিত মানুষের পাশে জিও ব্যাগ ফেলে গ্রামবাসীকে রক্ষা করার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। এ সময় তিনি ভাঙ্গন কবলিত সাধারণ মানুষের পাশে সবাইকে থাকার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রজত বিশ্বাস বলেন,আমি ভাঙ্গন কবলিত এলাকার জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষকে বলে জিও ব্যাগ ফেলে রামচন্দ্রপুর গ্রামকে রক্ষা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় ভাঙ্গন কবলিত এলাকায় প্রায় একশত পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।