প্রকাশিত : রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ , সকাল ০৯:০২।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:০৬

দৌলতপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি:মানিকগঞ্জের দৌলতপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে বিএনপির অফিসের সামনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।  উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুস সালামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,রবিন আহমেদ,সাইফুল ইসলাম,রহুল আমীন,ফারুক হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন পেশাজীবি মানুষদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়।