প্রকাশিত : রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ , দুপুর ০২:৩৫।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৯

ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় জয়পুরপাড়ায় বিজ্ঞান ও গণিত মেলা অনুষ্ঠিত


বগুড়া প্রতিনিধি:“বিজ্ঞান আর গণিতের যুক্তি দেবে অন্ধকার থেকে মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় জয়পুরপড়ায় বিজ্ঞান ও গণিত মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির বগুড়া এলাকা ব্যবস্থাপক মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে ও কোয়ালিটি ফ্যাসিলিটেটর আবদুল মজিদের পরিচালনায় পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ইকবাল হোসেন রাজু।এরপর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে এসে শেষ হয়।অনুষ্ঠানের ২য় ভাগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও গণিত মেলার জন্য প্রস্তুত করা প্রজেক্ট উপস্থাপন করেন। অতিথিরা মেলার স্টল গুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট সম্পর্কে বর্ণনা দেন।মেলায় প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা শতাধিক প্রজেক্টে তৃতীয় থেকে নবম শ্রেণির প্রায় ১৫০জন শিক্ষার্থী অংশ নেয়। প্রজেক্ট পরিদর্শন শেষে সর্বোচ্চ স্কোর অর্জন করা শিক্ষার্থীদের মাঝে  পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন প্রগ্রেস শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটারিয়ান মোঃ মোস্তাফিজার রহমান।এসময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রোটারিয়ান মোঃ মোস্তাফিজার রহমান বলেন, ‘আমাদের স্মার্ট হতে হবে। স্মার্ট চেহারায় বা কাপড়ে নয়। আমাদের স্মার্ট হতে হবে আচার-আচরণ, কথাবার্তায় এবং চলাফেরায়। আমরা যদি বিনয়ী হতে পারি, আমরা যদি সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারি তাহলেই আমারা স্মার্ট। বিনয়ী মানুষ তার জীবনে সঠিক লক্ষ্য অর্জন করতে পারে। প্রতিটি শিক্ষার্থীর বিনয়ী হওয়া প্রয়োজন।’বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি টিভির বগুড়া জেলা প্রতিনিধি মাহবুবা পারভীন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে সাবেক মহিলা কাউন্সিলর মুক্তি বেগমঅনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা সেলিনা পারভীন সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মিনহাজুল ইসলাম।