জালাল উদ্দিন, রংপুর:মুসল্লীদের শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে রংপুর জেলা ইজতেমা। মহান সৃষ্টিকর্তার কাছে চোখের জলে নিজেদের পাপ মুক্তিসহ বিশ্ব মুসলিমের মঙ্গল কামনা করে প্রার্থনায় অংশ নেন প্রায় ১ লাখ মুসল্লি। শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় মোনাজাত শুরু হয়, শেষ হয় ১২টা ৩০ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা মুনিব বিন ইউসুফ। এ বছর রংপুর মহানগরীর আমাশু কুকরুল সড়কের পাশে নিউ জুম্মাপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা। এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে আগের দিন রাত থেকেই রংপুর জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকার তাবলিগ জামাতের অনুসারীরা ইজতেমাস্থলে পৌঁছান। এছাড়া শনিবার ভোর থেকে রংপুরের বিভিন্ন এলাকার লোকজন দলে দলে ইজতেমা ময়দানে আসেন। বেলা ১১টার মধ্যে মাঠে অবস্থান করেন আগতরা। ইজতেমা মাঠের মূল মঞ্চ থেকে আশপাশের সব জায়গা মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে। রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডসহ জেলার ৮ উপজেলার তাবলিগ জামাতের অনুসারীসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন। মোনাজাতের সময় অনেককে মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনের ছাদে অবস্থান করতে দেখা গেছে। আখেরি মোনাজাতে মুসল্লিদের আসা-যাওয়া নিরাপদ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ত্রিশ মিনিটের দোয়া মোনাজাতে লাখো মুসল্লির আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল ইজতেমা ময়দান। কান্নায় আকুতিতে আল্লাহর কাছে সবাই নিজের, পরিবারের, সমাজের ও দেশসহ মুসলিম বিশ্বের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এছাড়া পুলিশের সহযোগিতায় সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়েছে।
প্রকাশিত : শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ , সকাল ১০:২৯।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৫০
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রংপুর জেলা ইজতেমা