প্রকাশিত : বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ , সকাল ১০:৩২।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:০৭

সারিয়াকান্দিতে আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন


সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে চলতি মওসুমের অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃশাহরিয়ার রহমান।উদ্বোধন কালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম ও মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,ধান প্রদানকারী কৃষক সুধীজন সাংবাদিকরা   উপস্থিত ছিলেন।উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, চলতি মওসুমে লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে ৮৬৪ মেট্রিক টন আমন ধান ও ৪৭ টাকা কেজি দরে ৭২৪ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৪৬ টাকা দরে ১৬ মেট্রিক টন সংগ্রহ করা হবে।