মোঃ আফফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধি:রংপুরে ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা। রবিবার সকালে ভাতা বৃদ্ধির এক দফা দাবিতে তারা এক ঘণ্টা কর্মবিরতি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে মিছিল করে। এরপর হাসপাতাল প্রাঙ্গনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। চিকিৎসকরা জানান, বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররাই মূলত হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। তাদের প্রাইভেট হাসপাতালে সেবা দেয়া নিয়ে বিধি-নিষেধ থাকায় তারা ভাতার উপর নির্ভরশীল। তাই ঊর্ধ্বগতির বাজারে ২৫ হাজার টাকা ভাতা দিয়ে ট্রেইনি ডাক্তাররা লেখাপড়াসহ অন্যান্য খরচ মেটাতে পারছে না। অবিলম্বে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবি জানান তারা। দ্রুত দাবি পূরণ করা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ডা. ফরহাদ আখতার, ডা. আব্দুল্লাহ আল রোহানী, ডা. মাহবুবুল হকসহ অন্যরা। এতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি শতাধিক চিকিৎসক অংশ নেন।
প্রকাশিত : রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ , সকাল ১১:৪৬।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:২১
রংপুরে ভাতা বৃদ্ধির দাবিতে ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি