দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার দুপচাঁচিয়ায় সাকিব আলী (১৫) নামের এক এতিম কিশোরকে পৈশাচিক নির্যাতন ও মারপিটের ঘটনায় ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধনকর্মসূচী পালিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সোয়া ১২টা থেকে আধাঘণ্টাব্যাপী বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এলাকাবাসী মোবাইদুন নবী তিতাস, ইব্রাহীম আলী, মেহেদী হাসান, রাশেদুজ্জামান রাকিব, শিক্ষার্থী সৌমিক শাহরিয়ার সিয়াম প্রমুখ। প্রসঙ্গতঃ গত ২১ডিসেম্বর সন্ধ্যায় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় হাসপাতাল গেটের সামনে মার্সেল শো-রুমের স্বত্বাধিকারী ফেরদাউস আলম নামের এক মোটরসাইকেল চালকের সাথে সাউড দেয়া নিয়ে সাকিবের সঙ্গে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ফেরদাউস ও তার সহযোগী নিরব তালুকদার সাকিবকে মারপিট করে গুরুতর আহত করে। আহত সাকিব দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর দক্ষিনপাড়া মহল্লার বকুল হোসেনের ছেলে। বর্তমানে সাকিব দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সাকিব বাদী হয়ে ওইদিন রাতেই দুপচাঁচিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রকাশিত : মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ , সকাল ১১:০১।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:০৬
দুপচাঁচিয়ায় এতিম সাকিবকে নির্যাতন ও মারপিটের ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী