প্রকাশিত : শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ , সকাল ১১:৩২।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৮

কাজিপুরে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টারঃ“মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার কাজিপুরের চার যুবক”   এমন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কাজিপুরের পারুলকান্দি গ্রামের দুলাল মিয়া। শনিবার কাজিপুর  উপজেলা প্রেসক্লাবে এই সম্মেলনে তিনি দাবী করেন  সংবাদে উল্লিখিত তথ্যগুলোর অনেকটাই মিথ্যা এবং ভিত্তিহীন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ওই চার  যুবককে দুই দেশের নিয়ম মেনে বৈধ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। তিনি সেখানে একজন মধ্যস্থতাকারি মাত্র। মালয়েশিয়া গিয়ে ওই চার যুবক  মালিকের দেয়া কাজ করতে অপারগতা প্রকাশ করলে মালিক তাদের নিকট থেকে ভিসার খরচ নিয়ে ছেড়ে দেয়। পরে তাদের চারজনের তিনজন নিজেরাই টিকিট কেটে দেশে চলে আসে। একজন এখনো মালয়েশিয়াতে কর্মরত আছে। অথচ সংবাদ সম্মেলনে তার উপস্থিতি দেখানো হয়েছে। শুধু তাই নয় কাজিপুর থানায় দেয়া অভিযোগেও বিদেশে অবস্থানকারিকে উপস্থিত দেকানো হয়েছে। এটা কেবল মিথ্যারই নামান্তর। তিনি আরও বলেন, ওই চারজনের ভিসার মেয়াদ এখনো আছে। তারা ইচ্ছে করলে ওই দেশে গিয়ে বৈধভাবেই কাজ করতে পারবেন।  নির্যাতন ও হুমকীর বিষয়টি অস্বীকার করে দুলাল বলেন, উল্টো দেশে এসে তারা আমাকেই নানাভাবে হুমকী ধামকি দিচ্ছে।  পারুলকান্দি বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে তারা আমাকে ঠিকমতো ব্যবসা করতে দিচ্ছে না। দুলাল বলেন, আমাকে এবং আমার  ছেলেকে জড়িয়ে ওই চার যুবকের অভিযোগ সঠিক নয়।