আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহারে ব্র্যাক এডাপটেশন ক্লিনিকের জলবায়ু অভিযোজিত মাছ চাষ কর্মসূচির অধীনে "মাছ আহরণ দিবস" অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল সাড়ে ৯টায় মহজিদ পাড়া গ্রামে মৎস্যচাষী আব্দুর রহমানের পুকুরে জাল দিয়ে মাছ ধরার মাধ্যমে এই মৎস্য আহরণ দিবসের উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় মহজিদ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সকল মৎস্যচাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম হেড জলবায়ু পরিবর্তন কর্মসূচির আবু সাদাত মনিরুজ্জামান খান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জলবায়ু পরিবর্তন কর্মসূচি তৌসিফ আহমেদ কোরেশী, ডেপুটি জেনারেল ম্যানেজার ফাতেমা- তুজ-জোহরা ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডাপটেশন ক্লিনিক এরিয়া ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, সেক্টর স্পেশালিষ্ট কৃষিবিদ মোঃ মহিদুল ইসলাম, মহজিদ পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।উল্লেখ্য সাপাহার উপজেলা বরেন্দ্র অঞ্চল হওয়ায় অধিক খরা প্রবন। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু সহনশীল মাছ চাষ এই এলাকার জন্য একটি টেকসই সমাধান হতে পারে এই লক্ষ্যে এডাপটেশন ক্লিনিক এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১০ইঞ্চি সাইজের পোনা মাছ ছাড়া হয়েছিল যা মাত্র ৪মাসেই বাজারজাত করা সম্ভব হয়েছে। এর সাফল্য হিসেবে ৪০,০০০ হাজার টাকার পোনা মাছে দ্বিগুণ লাভবান হয়েছে মাছচাষীগণ।
প্রকাশিত : বৃহঃস্পতিবার , ৯ জানুয়ারী ২০২৫ , সকাল ১০:৪৪।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৫:৩৫
সাপাহারে ব্র্যাকের মৎস্য দিবস উদযাপন