স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশির নামে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ করেছেন তারই প্রতিবেশী আব্দুস সোবহান। মামলাবাজ ও ব্যক্তি শিমুলদাইড় গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র আবুল কালাম আজাদ। গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে ওই গ্রামে গেলে ভুক্তভোগী আব্দুস সোবহান সাংবাদিকদের মামলার কপি দেখিয়ে প্রতিবেশি আবুল কালাম আজাদের বিরুদ্ধে এই অভিযোগ করেন। তিনি জানান গাড়াবেড় মৌজার আরএস ৬৬৬ খতিয়ানের ২৮৪৭ দাগের ৮ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন যাবৎ বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। সম্প্রতি আবুল কালাম আজাদ নিজে লোকজন নিয়ে আব্দুস সোবহানের বাড়িতে অনধিকার প্রবেশ করে বাড়িঘর ভাংচুর শুরু করে। একইসাথে আব্দুস সোবহানের বাড়ির কিছু জমি দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করে। বিষয়টি নিয়ে গ্রাম্যভাবে একাধিকবার বলাবলি করেও কোন সুরাহা পাননি আব্দুস সোবহান। উল্টো আবুল কালাম আজাদ সিরাজগঞ্জ আদালতে চাঁদাবাজির মিথ্যে মামলা দায়ের করে হয়রানী করছেন বলে জানান আব্দুস সোবহান। সোবহান আরও জানান, আবুল কালাম আজাদের এক ভাই দুদকে চাকুরি করে এই কারণে আমাদের ভয়ভীতি দেখিয়ে আর মামলা দিয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। এসময় সোবহানের প্রতিবেশি শামছেল হক জানান, আমরা বিষয়টি জানি। সোবহান অনেকদিন পূর্বেই জমি কিনে বাড়ি করে আছে । এখন কালাম ও তার লোকজন অন্যায় করে সোবহানের জমি দখল করছে ও মামলা দিয়েছে। আরেক প্রতিবেশি আনোয়ারা জানান, নিজেরাই সোবহানের ক্ষতি করে উল্টো সোবহানকেই মামলায় ফাঁসিয়ে দিয়েছে আবুল কালাম আজাদ। প্রতিবেশির এই অন্যায়ের হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কত্যৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী আব্দুস সোবহান।
প্রকাশিত : মঙ্গলবার , ১৪ জানুয়ারী ২০২৫ , সকাল ১১:৪৭।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৫:৩৫
কাজিপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ