কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চারশ শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার মেঘাই মডেল মসজিদ প্রাঙ্গণে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার আমির সহকারি অধ্যাপক টিএম জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। এছাড়া বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজবাড়ি দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ও কাজিপুরের নায়েবে আমির শাহিনূর আলম, জামায়াতে ইসলামী কাজিপুর শাখার সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমূখ।
প্রকাশিত : শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫ , সকাল ১০:৪৩।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:৪৩
কাজিপুরে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ