স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা
প্রশাসন যমুনা নদীতে অভিযান পরিচালনা করে। এসময় যমুনায় অবৈধভাবে জাটকা শিকার করায়
কয়েকজনকে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন, ১৯৫০ এর আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড
প্রদান করা হয়। উদ্ধারকৃত দুই লক্ষ টাকা মূল্যের প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল
জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই
অভিযানের নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। এসময়
সাথে ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক। পরে উদ্ধারকৃত
প্রায় ২০ কেজি জাটকা ইলিশ স্থানীয় এতিখানায় দেয়া হয়।
প্রকাশিত : শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫ , সকাল ১০:৪৮।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:৫৫
কাজিপুরে জাটকা নিধনকারীদের অর্থদণ্ড – জব্দ জাল পুড়িয়ে ফেলে প্রশাসন