প্রকাশিত : মঙ্গলবার , ২৮ জানুয়ারী ২০২৫ , দুপুর ১২:০১।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:০৮

সুবর্ণচরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-০১


আব্দুল জব্বার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:রাস্তায় বাড়ছে যানবাহন প্রায় ঘটছে দুর্ঘটনা, নোয়াখালীর সুবর্ণচর মহা-সড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ হাবিব (২৩) নামের এক য্বুক নিহত হয়েছেন।গত সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে সুবর্ণচর উপজেলার পরিষ্কার রাস্তার মাথা এলাকায় এ মর্মান্তিক র্দুঘটনা ঘটে। নিহত মো: হাবিব সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর  গ্রামের চর ওয়াপদা ২নং ওয়ার্ড এর আবুল বাসার বাসু মিয়ার ছেলে।স্থানীয় সূত্র জানাযায়, সোনাপুর-সুবর্ণচর  সড়কে সুবর্ণচরগামী ১টি ট্রাক পরিষ্কার রাস্তার মাথায় পৌঁছালে চরজববরগামী ১টি মোটরসাইকেল একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ হাবিব মোটরসাইকেল সহ ট্রাকের ভিতরে ঢুকে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া জানান, নিহতের মরাদেহ তার নিজ বাড়িতে আনা হয়েছে, তারা লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সোনাপুর থেকে সুবর্ণচর উপজেলা হয়ে চেয়ারম্যান ঘাট পর্যন্ত এই সড়কটিতে দিন দিন যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে, নেই কোন ট্রাফিক ব্যবস্থা এবং অদক্ষ ড্রাইভিং ও অসচেতনতার কারণে বেড়েই চলেছে দুর্ঘটনার হার, ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।