প্রকাশিত : মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ , দুপুর ০১:০১।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:০৬

রংপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা


জালাল উদ্দিন, রংপুর:রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২০২৫) উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বেলা ১২টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি মূলক সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন  রংপুর জেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান, রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় রংপুর জেলা পুলিশ, রংপুর মেট্রোপলিটরন পুলিশ সহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।