জালাল উদ্দিন, রংপুর:অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের চিঠির অগ্রগতি দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর রংপুর উচ্চ বিদ্যালয় হলরুমে রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মামুনুর রশিদ খোকন। সমাবেশে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ধরনী মহন রায়ের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোঃ রাহেনুল ইসলাম রায়হানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহা সচিব সুমন কুমার চাকী সহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের চিঠির অগ্রগতি দ্রুত বাস্তবায়নের লক্ষে সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় ১৬ ফেব্রুয়ারি মহাসমাবেশ অংশগ্রহন করার জন্য আহবান জানাই।
প্রকাশিত : শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , দুপুর ১২:২৬।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:২১
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত