গংগাচড়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের গঙ্গাচড়ায় ডেভিল হান্ট অভিযানে মোঃ চাঁন মিয়া নামের শ্রমিকলীগের নেতা আটক হয়েছেন। গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে গত মঙ্গলবার রাত ০৮.৩০ টার দিকে তাঁকে আটক করা হয়।জানা গেছে, মোঃ চাঁন মিয়া আলমবিদিতর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এবং একই ইউনিয়নের মোঃ মনতাজ উদ্দিনের ছেলে। দেশকে অস্থিতিশীল করার প্রস্তুতির অভিযোগে চাঁন মিয়াকে আটক করা হয়।গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে মোঃ চাঁন মিয়াকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
প্রকাশিত : বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , সকাল ১১:০১।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:৫৫
গঙ্গাচড়ায় শ্রমিকলীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার