প্রকাশিত : সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , সকাল ১১:০৮।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:০৮

কাজিপুরে সমাজসেবক আফজাল হোসেনের ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক আফজাল হোসেনের ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজে এক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও মরহুমের কনিষ্ঠপুত্র  মহসিন রেজা বিপ্লব। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবেনর উপর আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ্রউপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মরহুমের ছেলে ও ওই কলেজের পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা গোলাপ,  সাবেক ইউপি চেয়ারম্যান খসরু পারভেজ,  সহকারি অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, শাহিন আক্তার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমূখ। পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে মুনাজাত অনুষ্ঠিত হয়। এসময় কলেজের শিক্ষক কর্মচারী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।