সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কৃতি সন্তান শাহীন সিরাজ যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন। তার পরবর্তী কর্মস্থল চট্টগ্রামের সাতকানিয়া। ২৪ ফেব্রুয়ারি এই পদোন্নতি নিশ্চিত হয়।শাহীন সিরাজ ১৯৮৪ সালে সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবা হাজী মো. ইউসুফ ও মাতা হাজী হাজেরা খানম। তিন ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।ছাত্রজীবন থেকেই তিনি মেধার পরিচয় দিয়ে এসেছেন। তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন ভূঞার হাট এম.এ. কামাল প্রাথমিক বিদ্যালয়ে। এরপর চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সৈকত সরকারি কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম (ফার্স্ট ক্লাস) সম্পন্ন করেন।২০০৮ সালে চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগ দেন এবং ২০১৩ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। ২০০৯ সালে তিনি আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত হন। এরপর ২০১৩ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যোগ দেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।তার বিচারিক ও শিক্ষাজীবনে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেছেন। ELCOP, UNICEF, BELLA, ICRC-এর আয়োজিত বিভিন্ন কর্মশালায় তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৮ সালে ভারতের ন্যাশনাল জুডিশিয়ারি একাডেমি (ভোপাল) ও মহারাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক কর্মশালায়ও অংশগ্রহণ করেন।শাহীন সিরাজ ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সুবর্ণচর ছাত্র ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্বও পালন করেছেন।তিনি চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা সামিনা আক্তার রুমকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যিনি নিজেও একজন আইনজীবী। তাদের দুই পুত্রসন্তান—অরণ্য ও আরাব।শাহীন সিরাজের পদোন্নতিতে সুবর্ণচরবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সাধারণ মানুষ।এ প্রসঙ্গে শাহীন সিরাজ বলেন, "সকল অন্যায়-অপরাধ থেকে দূরে থেকে সততা ও ন্যায়নীতির সঙ্গে এগিয়ে যেতে চাই। সকলের ভালোবাসা ও দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই।"
প্রকাশিত : মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , সকাল ১১:১৯।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:৪১
সুবর্ণচরের কৃতি সন্তান শাহীন সিরাজ যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেলেন