প্রকাশিত : রবিবার , ১৬ মার্চ ২০২৫ , সকাল ০৭:৩৬।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , দুপুর ০১:১২

নাটোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২


মোঃ আয়নাল হক, নাটোর জেলা প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার (১৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।বড়াইগ্রাম থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, গতরাত সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার মুশিন্দা এলাকার ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে মোবাইল ফোনে বাড়িরবাইরে ডেকে নেয় প্রতিবেশী যুবক মনির হোসেন সরকার। এ সময় কিশোরীকে বাড়ির পাশে আম বাগানে নিয়ে ধর্ষণ করে কামরুল ইসলাম নামে অপর এক যুবক। এ সময় কিশোরীর পরিবার মেয়েটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে আম বাগান থেকে উদ্ধার করে।ভুক্তভোগী কিশোরী বর্তমানে বড়াইগ্রাম থানায় আছে। এই ঘটনায় তার বাবা দুজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।