প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ , সকাল ১০:৩৩।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , রাত ১০:২১

কাজিপুরে আগুনে নিঃস্ব পরিবারকে ব্রাকের সহায়তা দান


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া হিন্দুপাড়ায়  অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব ৫ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে এই অর্থ প্রদান করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামু হক। সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো হলো বাদল নমদাস, শংকর,পরী, অদৃষ্ট ও লীলামনি নমদাস। উল্লেখ্য, গত সোমবার বিকেলে লাগা আগুনে  প্রান্তিক এসব জেলে পরিবারের নগদ টাকা পয়সা, স্বর্ণালঙ্কারসহ দশটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।