স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্চের কাজিপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভৌমিক আর নেই। গত শুক্রবার রাতে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৫৩ বছর। নিহতের ছোট ভাই স্কুল শিক্ষক চঞ্চল ভৌমিক জানান, তিনি প্রায় দুইমাস যাবৎ লিভার সিরোসিস রোগে ভূগছিলেন। আজ (শনিবার) সকাল দশটায় তার সোনামুখী শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রী, মা ও ভাইসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
প্রকাশিত : শনিবার , ৫ এপ্রিল ২০২৫ , রাত ০১:৩৪।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৫০
কাজিপুরে পূজা উদযাপন পরিষদের সম্পাদক ও আ.লীগ নেতা উজ্জ্বল ভৌমিক আর নেই