প্রকাশিত : শনিবার , ৫ এপ্রিল ২০২৫ , ভোর ০৫:০৯।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:২০

কাজিপুরে যমুনা উপজেলার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নে যমুনা নামের পৃথক একটি উপজেলা গঠনের দাবীতে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান  আলহাজ্ব আব্দুল খালেক সরকার| অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ে  প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মজিদ, প্রকৌশলী ফরিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সমাজসেবক  হাফিজুর রহমান খোকা, আব্দুল আলিম, কেএম হাবিবুর রহমান, ফরমান আলী প্রমূখ। বক্তাগণ ভৌগোলিকভাবে যমুনার চরাঞ্চলে অবস্থিত কাজিপুরের ছয়টি ইউনিয়ন নিয়ে যমুনা নামে পৃথক একটি উপজেলা গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।