মোঃ আল-আমিন, মানিকগঞ্জ প্রতিনিধি:পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকার বাড়িতে আগুন দেয় বলে জানিয়েছে মানবেন্দ্রর পরিবার।স্থানীয়দের ধারণা, পহেলা বৈশাখে ঢাকায় ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করিনি। তিনি আরও বলেন, আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এ মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।এদিকে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী।এবিষয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, ইতোমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্র্নিমাণ করা হবে।
প্রকাশিত : বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ , দুপুর ১২:৫২।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:২১
মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে আগুন