আব্দুল জব্বার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধ: নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় টানা চতুর্থ দিনের মতো চলেছে ছাত্রদলের শিক্ষা-বান্ধব সেবা কার্যক্রম। চলমান পরীক্ষাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে এই কর্মসূচি পরিচালনা করছে সুবর্ণচর উপজেলা ছাত্রদল ও আওতাধীন বিভিন্ন ইউনিট।সুবর্ণচর উপজেলা ছাত্রদল, সৈকত সরকারি কলেজ ছাত্রদল, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নোয়াখালীর গর্ব নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।এই সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, সাংগঠনিক সম্পাদক ছারোয়ার উদ্দিন দিদার, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহিম, সাহাব উদ্দিন অনিক, আবুল খায়ের আকাশ, হামিদ পাশা, সফিক উল্লাহ, মোঃ সারওয়ার্দীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সেবা কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনায়েত উল্যাহ বাবুল বলেন, “নাছির উদ্দিন নাছির একজন প্রকৃত ছাত্রবান্ধব নেতা। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে তার প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিচ্ছে। হেল্প ডেস্ক, অভিভাবক ছাউনি ও বিশুদ্ধ পানির সরবরাহ তারই উদ্যোগের অংশ।”এক পরীক্ষার্থী ইয়াছির আহমেদ মাহি বলেন, “গত কয়েকদিন ছাত্রদল আমাদের জন্য যেভাবে পাশে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তারা পানি, খাবার স্যালাইন দিয়েছে এবং আমাদের অভিভাবকদের জন্য বসার জায়গাও তৈরি করেছে। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”এক অভিভাবক বলেন, “ছাউনির ব্যবস্থা খুবই ভালো। বৃষ্টির মধ্যে এখানে বসে অপেক্ষা করতে পারছি, এটা সত্যিই প্রশান্তির। এজন্য নাছির ভাইকে ধন্যবাদ জানাই।”এই সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের জামাল উদ্দিন, আবু তাহের, আব্দুল্লাহ আল আরিফ, সাকা চৌধুরী, বেলাল হোসেন, মুশফিক রানা, মেহেদী হাসান, আলা উদ্দিন বারি সোহাগ, ফারুক আহমেদ বিজয়; চরজব্বর ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন হোসেন ও সম্পাদক রাকিব হোসেন; সৈকত কলেজ ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশ ও সদস্য সচিব ইকবাল মাহমুদ ইমন; রাব্বানীয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মোঃ জাহেদ ও সম্পাদক তুরাজ; চরজুবিলী ইউনিয়ন ছাত্রদলের মোঃ ফারুক হোসেন, রনি, শাহজাহান হোসেন রকি; চরজব্বর ইউনিয়ন ছাত্রদলের আমজাদ হোসেন ও আলা উদ্দিন রানা সহ অন্যান্য ইউনিয়নের ছাত্রদলের অনেক নেতাকর্মী।
প্রকাশিত : সোমবার , ২১ এপ্রিল ২০২৫ , সকাল ০৯:৫১।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:০৬
সুবর্ণচরে চতুর্থ দিনের মতো চলেছে ছাত্রদলের শিক্ষা-বান্ধব কর্মসূচি