প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ , দুপুর ০১:৩১।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ১০:১৯

ফরিদপুর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা


আলি আকবর আকুল, ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুর সদর উপজেলা ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে  উপজেলার নিজস্ব সম্মেলন কক্ষে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ইসরাত জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন, মোঃ শফিকুল, সহকারী কমিশনার (ভূমি) ফরিদপুর সদর। মোহাম্মদ আব্দুল্লাহ বিশ্বাস, তদন্ত ইন চার্জ, কোতোয়ালি থানা ফরিদপুর। মোঃ আনোয়ার হোসেন, কৃষি অফিসার, উপজেলা ফরিদপুর সদর। মোঃ ইকবাল হাসান, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা ফরিদপুর। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার। আরো উপস্থিত ছিলেন  ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, তুহিন মন্ডল, চর মাদকদিয়া। নুরুল আলম, অম্বিকাপুর। আলিয়াবাদ, আলতাফ হোসেন, কানাইপুর। চেয়ারম্যান তোফাজ্জেল, সহ  অনেকে। সবাই আলোচনার বিষয়বস্তু, বাল্যবিবাহ, মাটি ও বালু উত্তোলন, মাদক নিয়ন্ত্রণ, সামনে ঈদ উল আজাহা, তারি ধারাবাহিকতায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান,বলেন  ইউনিয়নের চেয়ারম্যানদের, সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। ঈদের সামনে চুরি ডাকাতি যেন সংঘটিত না হয়। প্রতিটি ইউনিয়নে শান্তির শৃঙ্খলা যেন বজায় থাকে। অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।