প্রকাশিত : সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ , বিকাল ০৪:৪৩।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৫০

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটিকাটায় ৪টি ভেকু জব্দ


মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা এলাকায় প্রায় ১০ একর জায়গায় জোরপূর্বক ভেকু দিয়ে তিনফসলি জমির মাটিকেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ধামরাই উপজেলা প্রশাসন।সোমবার (২৮ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুন আহমেদ অনীক। অভিযানে ঘটনাস্থল থেকে ৪টি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। এই সময় প্রশাসনের উপস্থিতি দেখে মাটিকাটার লোকজন দৌড়িয়ে পালিয়ে যায়।উপজেলা প্রশাসন জানায়, নান্নার ইউনিয়নের চাউনা এলাকার কৃষকদের ১৫ একর জায়গা থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে এমন অভিযোগে আজ বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনাস্থল থেকে ৪টি এস্কেভেটর (ভেকু) জব্দ করতে সক্ষম হয়েছি। তবে প্রশাসনের লোকজনের টের পেয়ে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত অপরাধীদের মধ্যে কারও নাম  পরিচয় পাওয়া যায়নি।এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক জানান, ফসলি জমির মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ভেকু জব্দ করা হয়েছে। যারা ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। অভিযুক্তদের অচিরেই আইনের আওতায় আনা হবে। কৃষি জমির মাটি রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।