প্রকাশিত : বুধবার , ৭ জুন ২০২৩ , সন্ধ্যা ০৬:০৭।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , রাত ০৮:০০

বিএনপি নেতা চাঁদ ২ দিনের রিমান্ডে


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত।রাজধানীর চকবাজার থানায় দায়ের করা মামলায় বুধবার (৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন।