প্রকাশিত : শনিবার , ৩ মে ২০২৫ , দুপুর ০১:৩৩।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:৪৭

স্ত্রীর ওপর অভিমান করে বৃদ্ধ নিঁখোজ


আয়নাল হক, নাটোর জেলা প্রতিনিধি:“আমি আর তুমাক গাইল দিবল্যা। কিছু কবল্যা, বাড়িত ফিরি আইসো রে। তুমার লাইগি বাড়ির সুবাই কানতিছে রে।” এভাবেই হারিয়ে যাওয়া বৃদ্ধ স্বামী হারান আলী ফকিরকে (৯০) ফিরে পেতে বাড়িতে বিলাপ করছিলেন বৃদ্ধা স্ত্রী রহিমা বেগম (৭৫)। নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত দেছের ফকিরের ছেলে হারান ফকির। গত ২৬ এপ্রিল স্ত্রীর ওপর অভিমান করে বাড়িছাড়া হন স্বামী হারান ফকির। ৮ দিন অতিবাহিত হলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা। ফলে নানান দুঃশ্চিন্তায় দিন কাটছে তার পরিবার ও আত্মীয়-স্বজনের।ওই বৃদ্ধের ছোট ছেলে রুবেল আহমেদ জানান, তার বাবা নব্বই বছর বয়সেও সুস্থ্য আছেন। তার ৪ ছেলে ২ মেয়ে। তিনি মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান। এর আগে অভিমান করে বাড়ির বাইরে গেলেও চলে আসতেন। কিন্তু ৮ দিন অতিবাহিত হলেও তাকে খুঁজে না পাওয়ায় থানায় জিডি করেছেন বলে জানান তিনি।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসমাউল হক বলেন, বৃদ্ধ হারান আলীকে খুঁজে পেতে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।