প্রকাশিত : বুধবার , ১৪ মে ২০২৫ , সকাল ১১:১১।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:৪৩

কাজিপুর পুলিশের জালে ধরা দ্রুত বিচার আইনের ১১ জন আসামী


স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ দ্রুত বিচার আইনের একটি মামলায় ১১ জন আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার গ্রেপ্তারের পর তাদেরকে সিরাজগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। আটককৃত আসামীদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আটককৃতরা হলো উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মৃত আবু বক্করের পুত্র নুরুল ইসলাম (৬৫), মৃত নিজাম আকন্দের পুত্র মোকসেদ আলী, শামসুল হকের পুত্র মোহাম্মদ আলম মিয়া (২৫), মোকলেছুরের পুত্র রিপন মিয়া (৩৩), মৃত আবু বক্করের পুত্র নাজির হোসেন (৫৮) শামসুল হকের পুত্র মোঃ সোহেল রানা (৩০),মৃত আব্দুল জব্বারের পুত্র শামসুল হক (৬৫),  আবু বক্কারের পুত্র লুৎফর রহমান (৬০), শামসুল হকের পুত্র মোঃ জুয়েল রানা (২৮)  মৃত নিজাম আকন্দের পুত্র মোখলেসুর রহমান (৫৮) ও মোঃ মন্টু মিয়া (৫০)। থানাসূত্রে জানা গেছে,  হরিনাথপুর সকাল বাজারে বিরোধপূর্ণ একটি জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের সাথে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় গত ১৬ জানুয়ারী স্থলবাড়ি গ্রামের মতিয়ার রহমানের পুত্র বাদশা মিয়া বাদী হয়ে সিরাজগঞ্জ দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে। কাজিপুর থানা পুলিশ গত ১৬ মার্চ মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।  কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম বলেন, আটককৃতদের বিকেলে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।