আয়নাল হক, নাটোর প্রতিনিধি নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লাকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন। এর আগে মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে আহম্মদ আলী মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান। আগামীকাল তাকে আদালতে পাঠানো হতে পারে। নাটোরে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।তিনি আরও বলেন, "আহম্মদ আলী মোল্লাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গ্রেফতার করে বর্তমানে তাদের হেফাজতে রেখেছেন। তার বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে এবং তা আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হতে পারে। নাটোরে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।"আহম্মদ আলী মোল্লা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি,নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নাটোর জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান বলেন, “সারাদেশে আমাদের অনেক নেতাকর্মীকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। আহম্মদ আলী মোল্লা একজন পরীক্ষিত, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনীতিক। তার গ্রেফতারে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”আহম্মদ আলী মোল্লার স্ত্রী ফেরদৌসী আকতার কনা বলেন , তিনি নির্দোষ এবং রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৯ জুন ২০২৫ , সকাল ১১:৪৮।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৯
ঢাকায় গ্রেফতার গুরুদাসপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লা