প্রকাশিত : রবিবার , ২৯ জুন ২০২৫ , দুপুর ০১:৩২।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৯

সিরাজগঞ্জে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ


মোঃ হোসেন আলী (ছোট্ট) সিরাজগঞ্জ অফিস:“সিরাজগঞ্জে বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এর নির্দেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার্থীদের মাঝে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি পদপার্থী এস. এম. জুয়েল রানা পক্ষ থেকে পরীক্ষা উপকরণ হিসেবে কলম, স্কেল ও ফাইল বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের আয়োজনে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ ধন্যবাদ প্রদান করে বলেন, এমন একটি উদ্যোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিরাজগঞ্জ জেলা শাখার অন্তর্ভুক্ত সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল, এ আয়োজন অনেক সুন্দর। আশা করি আগমীতে আরো এর চাইতে আরো ভালো ধরনের কাজ করবে।