আল আমিন মুন্সী, নরসিংদী জেলা প্রতিনিধি: গণগ্রেপ্তার ও হয়রানী বন্ধ, হত্যাকান্ডের বিচার, আটক শিক্ষার্থী ও জনতার মুক্তিসহ ৯ দফা দাবীর পাশাপাশি সরকারের পদত্যাগের দাবীতে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) পূর্ব নির্ধারিত সময়ে বিকাল সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে জড়ো হতে থাকে হাজারো শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনরাও নেমেছে মহাসড়কে। এসময় সড়কে আগুন ধরিয়ে ও গাছ ফেলে বেরিকেড সৃষ্টি করে তারা। পুলিশের গুলিতে নিহত সকল শিক্ষার্থী ও সাধারণ জনতা হত্যার বিচারের দাবী সম্বলতি ব্যনার-ফেস্টুনসহ সড়কে অবস্থান নেয় তারা। এর আগে, দুপুর ১২টা থেকে নরসিংদীর মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে মহাসড়কের নরসিংদী অংশে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভ মিছিল। তবে শনিবার পুলিশের উপস্থিতি অথবা প্রতিরোধ করতে দেখা যায়নি।
প্রকাশিত : শনিবার , ৩ আগস্ট ২০২৪ , দুপুর ০১:০৮।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:৩২
নরসিংদীতে সরকারের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ