প্রকাশিত : শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ , সকাল ১১:৫৫।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , দুপুর ০১:১২

জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করছে বিএনপি : শামসুজ্জামান সামু


জালাল উদ্দিন, রংপুররংপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন রংপুরের মানুষের জানমালের নিরাপত্তায় দিনরাত কাজ করে যাচ্ছে। তারা মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে কাজ করছে। শুক্রবার (৯ আগষ্ট) সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় সংলগ্ন বিএনপি মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সব কথা বলেন মহানগর বিএনপি’র আহবায়ক শামসুজ্জামান সামু।এ সময় তিনি বলেন, আপনারা জানেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ই আগষ্ট খুনি হাসিনা সরকারের শোচনীয় পতন হয়েছে। খুনি হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়।এই আন্দোলনে শহীদ সকল বীর ছাত্র-জনতা, শিশু, সাংবাদিক প্রাণ হারিয়েছে তাদের মাগাফেরাত কামনা করছি। অসুস্থ্য সকলের সুস্থ্যতা কামনা করছি। এরই মধ্যে দেখা যাচ্ছে কিছু দুবৃত্ত সুযোগ বুঝে দেশের সরকারী-বেসরকারী অফিস, আদালত, মন্দির, দোকান-পাটে ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটতরাজ করছে। আমরা নিজেরা এ ব্যপারে সজাগ আছি এবং আমাদের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদের দিক নির্দেশনা দিয়েছি যাতে কোথাও কেউ অরাজগতা সৃষ্টি করতে না পারে। এ ব্যপারে আমরা সজাগ রয়েছি। পাশাপাশি সকলকে সজাগ হওয়ার আহবান করছি। যেন এই অরাজগতা কারী যেই হোকনা কেনো তাদের অরাজগতা বন্ধ করে তাদের আটকিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। এ ব্যপারে সকলের সহযোগীতা কামনা করছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এই লুটেরা, নৈরাজ্য সুষ্টিকারীদের বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তুলি।অন্তবর্তী কালীন সরকারের প্রধান নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসসহ সরকারের উপদেষ্টা গণের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন।এ সময় সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ বিএনপি’র নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন