প্রকাশিত : রবিবার , ১১ আগস্ট ২০২৪ , সকাল ১০:৪১।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:২৭

গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে দৌলতপুরে যুবদলের বিক্ষোভ


আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি:মানিকগঞ্জের দৌলতপুরে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে দৌলতপুর উপজেলা যুবদল। ১১ আগষ্ট রোজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় সময় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ  কবীর ও জেলা যুবদলের  আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপুর নির্দেশনায় গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী উপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে দৌলতপুর উপজেলা যুবদল। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, চকমিরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম সহ অনেকেই।