সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিনিখোঁজের এক সপ্তাহেও সন্ধান মেলেনি মনিরুজ্জামান মিলন (৩০) নামের এক যুবকের। মিলন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা পশ্চিম পাড়া এলাকার মরহুম মজির উদ্দীন প্রামাণিকের ছেলে। এদিকে ছেলের সন্ধান না পাওয়ায় মায়ের আহাজারিতে যেনো আকাশ-বাতাস কম্পিত হচ্ছে। ১১ মাস বয়সের একমাত্র কন্যা শিশুটি বাবাকে এক নজর দেখার জন্েয এদিক ওদিক মায়াবি চোখে তাকাচ্ছে। এদিকে থানা স্টেশনগুলোতে পুলিশ না থাকায় সাধারণ ডায়েরি করতে পারছেন না নিখোঁজের পরিবার।সরেজমিনে জানাগেছে, মিলন ঢাকা সাভার-আশুলিয়ার গণকবাড়ী নতুন ইপিজেড এলাকা থেকে গত ৫ আগস্ট নিখোঁজ হয়। সে ঐ ইপিজেডের ফোর ইয়াং ডায়িং নামের একটি পোশাক শিল্পের মেকানিক কাজে নিয়োজিত ছিলেন। ওইদিন কয়েক বন্ধু মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ঐ এলাকায় আনন্দ মিছিল দেখতে গিয়েছিলেন। এরপর থেকে বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়ের বাসা বাড়িতে খোঁজাখুঁজি করে এখনও তার সন্ধান পাওয়া যায়নি।মিলনের স্ত্রী সবিতা (২৩) জানায়, মোবাইল ফোনে তাকে জানানো হয় তার স্বামী নিখোঁজ হয়েছে। তখন তিনি তার স্বামীর অফিসের মেকানিক গ্রুপে তার ছবিসহ নিখোঁজের বিষয়ে অবগত করেন এবং তাদের সহযোগিতা চান। গত মঙ্গলবার বিকেলে একটি অপরিচিত নম্বর থেকে মিলনকে গাজীপুরের চৌরাস্তা মোড়ে ছেড়ে দিবে বলে বিশ হাজার টাকা দাবি করা হয়। তারা সে মোতাবেক ঐ ব্যক্তিকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাও পাঠান। কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার উদ্ধারের বিষয়ে আশুলিয়া এলাকায় দায়িত্বরত সেনাবানী ও ছাত্রদের সঙ্গে কথা বলে সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছেন। মিলনের মা মেরিনা চোখের পানি মুছতে মুছতে প্রতিনিধিকে জানান, দীর্ঘ ৭দিন ধরে ছেলের সন্ধান না পাওয়ায় তাঁর নির্ঘুম রাত কাটছে।
প্রকাশিত : রবিবার , ১১ আগস্ট ২০২৪ , দুপুর ১২:৫৯।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:২১
মুক্তিপন দিয়েও খোঁজ মেলেনি মিলনের, মায়ের আহাজারি