প্রকাশিত : মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ , সকাল ১১:২৯।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:০৫

গোবিন্দগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো ছাত্রদের সাথে শুভেচ্ছা বিনিময়


কালামানিক দেব  গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে সপ্তাহজুড়ে মহাসড়কের যান চলাচলে শৃঙ্খলা ফেরানো ছাত্রসমাজের দায়িত্বরতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেপি ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী এ কে এম রাহেনুল ইসলাম (জুয়েল)।মঙ্গলবার (১৩ আগস্ট, ২০২৪) দুপুরে পৌরশহরের বগুড়া-রংপুর মহাসড়কের চারমাথা মোড়ে অস্থায়ীভাবে স্থাপিত ছাত্রসমাজের ট্রাফিক বক্সে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ কে এম রাহেনুল ইসলাম (জুয়েল) দেশের সংকটময় মুহুর্তে মহাসড়কের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। আগামী এই ছাত্রসমাজের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ; গড়ে উঠবে সোনার বাংলা। এসময় উপস্থিত ছিলেন সদ্য কাজে যোগদান করা পুলিশ সার্জেন্ট, শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক সাইফুল ইসলামসহ ছাত্রসমাজের পক্ষ থেকে দায়িত্বরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।