দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি বগুড়ার দুপচাঁচিয়ায় ছেলের কোদালের আগাতে বাবার মৃত্যু হয়েছে। ১৪আগষ্ট বুধবার দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলার আলতাবনগর কোইল দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মৃত তছিম উদ্দিনের ছেলে কফিজ উদ্দিন (৬৫),এ ঘটনায় জড়িত নিহতের ছেলে জুয়েল (৩০). পেশায় দিনমজুর। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ওসি সনাতন চন্দ্র সরকার ও নিহতের পরিবার ও প্রতিবেশী সূত্রে জানান, ঘাতক জুয়েল ঢাকার দিনমজুর এর কাজ করতে। তিনি মাঝে মাঝে বাড়ি আসতেন। জুয়েল বাড়ি এসে বিভিন্ন কারণে তার থেকে মারধর নির্যাতন করতেন। বুধবার রাত আনুমানিক নয়টার দিকে জুয়েল তার স্ত্রীকে মারধর করেন। এ সময় জুয়েলের বাবা কফিজ উদ্দিন প্রতিবাদ করলে বাবা ছেলের মধ্যে বাক বিতম্ব সৃষ্টি হলে এক পর্যায়ে জুয়েল তার বাবাকে মাথায় কোদাল দিয়ে আঘাত করলে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাৎক্ষনিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ওসি আরো জানায় এই ঘটনায় স্থানীয়রা ঘাতক জুয়েলকে পুলিশের হাতে সোপর্দ করে। ঘাতক জুয়েলের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ , সকাল ০৯:২৯।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৮
দুপচাঁচিয়ায় ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যু